ঢাকাTuesday , 10 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম ওয়ানডেতে তিন ক্রিকেটারের অভিষেক করাবে পাকিস্তান

BDKL DESK
March 10, 2026 9:16 pm
Link Copied!

বাংলাদেশ সফরের দল ঘোষণাতেই চমক দিয়েছিল পাকিস্তান। বাবর আজম, সাইয়ুম আইয়ুবের মতো তারকাদের বাদ দিয়ে ৬ নতুন মুখ নিয়ে বাংলাদেশে এসেছে তারা। আর ম্যাচ শুরুর আগের দিন দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানিয়ে দিলেন, অন্তত তিনজনের অভিষেক হচ্ছে আগামীকাল।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে অন্তত ৩ জনের অভিষেক করাবে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে সাদা বলে দুর্দান্ত পারফরম্যান্সে সাহিবজাদা ফারহানের অভিষেক অনুমিতই। শাহিন শাহ আফ্রিদি জানালেন, ফারহানের উদ্বোধনী জুটির সঙ্গী ও পরের ব্যাটারেরও অভিষেক হবে এই ম্যাচ দিয়েই। অলরাউন্ডার মাজ সাদাকাত শুরু করবেন ইনিংস, তিন নম্বরে খেলবেন শামিল হুসাইন।

আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শাহীন আফ্রিদি বলেন, ‘তিনজনের অভিষেক হচ্ছে নিশ্চিতভাবেই। সাহিবজাদা ফারহান থাকবে সেখানে। টি-টোয়েন্টিতে সে শীর্ষ পারফরমারদের একজন এবং পাকিস্তানে লিস্ট ‘এ’ ক্রিকেটেও ভালো করছে। তার সঙ্গে ইনিংস ওপেন করবে মাজ সাদাকাত। ওয়ান ডাউনে খেলবে শামিল হুসাইন।’

পাকিস্তান অধিনায়ক যোগ করেন, ‘তিনজন অভিষিক্ত থাকবে। আশা করি, তারা সহজাত ক্রিকেট খেলবে এবং নিজেদের স্কিল মেলে ধরবে। দল হিসেবেও আমরা রোমাঞ্চিত পাকিস্তানের হয়ে তাদেরকে দেখতে, শুধু এই সিরিজে নয়, ভবিষ্যদের জন্যও।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।