ঢাকাTuesday , 10 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিনামূল্যে পানি পাবেন রোজাদাররা

BDKL DESK
March 10, 2026 9:10 pm
Link Copied!

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তিন ম্যাচের এই সিরিজে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে যারা বাংলাদেশ বনাম পাকিস্তানের ওয়ানডে লড়াই উপভোগ করবেন, তাদের জন্য ফ্রিতে পানির ব্যবস্থা থাকবে। দীর্ঘ সময় রোজা রেখে গ্যালারিতে বসে যারা খেলা দেখবেন তাদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করছে বিসিবির পানির স্পন্সর ব্র্যান্ড ‘পুষ্টি।’

মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ চলাকালীন দর্শকদের এই সুবিধা প্রদান করা হবে। বিশেষ করে যারা রোজা রাখবেন, তারা স্টেডিয়ামের গ্যালারিতে নির্ধারিত বুথ বা স্টল থেকে এই বিনামূল্যে খাবার পানি সংগ্রহ করতে পারবেন।

উষ্ণ আবহাওয়ার মধ্যে রোজা রেখে গ্যালারিতে বসে খেলা দেখা দর্শকদের জন্য বেশ চ্যালেঞ্জিং। দর্শকদের সেই ভোগান্তি কমাতে এবং ইফতারের সময় বা প্রয়োজনে পানির চাহিদা মেটাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে পুষ্টি। বিসিবির এই উদ্যোগের সাথে যুক্ত হয়ে তারা স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে নির্দিষ্ট স্টল স্থাপন করবে, যেখান থেকে সহজেই দর্শকরা পানি সংগ্রহ করতে পারবেন।

আগামীকাল (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচেই দর্শকরা এই সুবিধা পাবেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।