ঢাকাWednesday , 25 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবের মামলা নিষ্পত্তি চেয়ে বিসিবির চিঠি

BDKL DESK
February 25, 2026 10:16 pm
Link Copied!

২০২৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপক্ষীয় টি২০ সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। মাঝে একবার মে দিবস গেছে, আরও একটি মে দিবসের দেখা মিলবে দুই মাস পর। অনাগত মে মাসেও দেশে ফেরা হবে কিনা জানা নেই সাকিবের। তবুও তিনি অপেক্ষার প্রহর গুনছেন দেশে ফেরার প্রবল আগ্রহ নিয়ে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে ফেরাতে কিছু উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সাকিবকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সহযোগিতা চেয়ে। এ ব্যাপারে সাকিব অবগত আছেন। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিবি ও সাকিবকে মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিসিবি থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে, দেশের ক্রিকেটের স্বার্থে সাকিবকে প্রয়োজন। বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের সঙ্গে কথা বলে সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি করা হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পদক্ষেপ নিতে। যদিও সাবেক উপদেষ্টা কোনো উদ্যোগ গ্রহণ করেননি। গতকাল মঙ্গলবার বিসিবি থেকে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তিতে সহযোগিতা চেয়ে। এ ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা বিসিবির চিঠি পেয়েছি। সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো সমস্যা নেই। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়ে বিসিবি ও সাকিবের আইনজীবীকে পদক্ষেপ নিতে হবে। তাঁর ফেরার ব্যাপারে আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না।’ ওই কর্মকর্তা জানান যেসব ক্ষেত্রে সহযোগিতার করার সুযোগ থাকবে, সেগুলোও করা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শপথ নিয়ে সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাশরাফি, সাকিবের ব্যাপারে নমনীয় থাকবেন তারা। তবে এ দুই ক্রিকেটারের মামলাগুলো নিষ্পত্তি রাষ্ট্রীয় ব্যাপার। রাজধানীর আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল মিয়ার হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিবকে। দেড় বছর হয়ে গেলেও সে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি। এ ছাড়া শেয়ারবাজারে কারসাজির অভিযোগে সাকিবসহ ১৫ জনকে বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চেক জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের বিরুদ্ধে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।