ঢাকাFriday , 13 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডকে কাঁপানো নেপালকে ১০ উইকেটে উড়িয়ে ইতালির ইতিহাস

BDKL DESK
February 13, 2026 2:38 am
Link Copied!

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল নেপাল। সেই সাহসী পারফরম্যান্সের পর সবাই ধরেই নিয়েছিল, ইতালিকে নিয়ে ছেলেখেলা করবে নেপাল। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার লেখা হলো ভিন্ন এক ইতিহাস। নেপালকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়েই ইতিহাস গড়ল নবাগত ইতালি।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইতালি অধিনায়ক। তার এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেন ইতালির বোলাররা। স্পিন বিষে নীল করে নেপালকে মাত্র ১২৩ রানেই গুটিয়ে দেয় তারা (১৯.৩ ওভার)।

নেপালের হয়ে আরিফ শেখ সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া অধিনায়ক রোহিত পৌডেল ১৪ বলে ২৩ এবং শেষদিকে করন কেসি ১৮ রানের ছোট ক্যামিও খেলেন। তবে ইতালির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে ব্যর্থ হয় হিমালয়ের দেশটি। ইতালির হয়ে লেগ স্পিনার ক্রিশান কালুগামেজ ৩টি উইকেট শিকার করেন। তবে সবচেয়ে কৃপণ বোলিং করেন অফ স্পিনার বেঞ্জামিন মানেন্তি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপালি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ইতালির দুই ওপেনার অ্যান্থনি মোসকা ও জাস্টিন মোসকা। দুই ভাইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১২.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইতালি।

বড় ভাই অ্যান্থনি মোসকা ছিলেন বেশি আক্রমণাত্মক। মাত্র ৩২ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে তিনি হাঁকান ৬টি ছক্কা ও ৩টি চার। অন্যদিকে ছোট ভাই জাস্টিন মোসকাও কম যাননি। ৫টি চার ও ৩টি ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৬০ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত হয় ইতালির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।