ঢাকাFriday , 8 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালের আগে আজিজুলের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের জয়

BDKL DESK
August 8, 2025 10:23 pm
Link Copied!

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে দারুণ প্রস্তুতি নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে জিম্বাবুয়েকে ১৬০ রানে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শিরোপা লড়াইয়ের আগে এটি ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
শুক্রবার (৮ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার দ্রুত ফেরেন (৫ রান), তবে এরপর রিফাত বেগ ও অধিনায়ক তামিম গড়েন ১১২ রানের দারুণ জুটি। ৭৭ রান করে আউট হন রিফাত, তামিম করেন ৩৪ রান। এরপর রিজান হোসেন ৩০, মোহাম্মদ আব্দুল্লাহ ৩৭ ও ফয়সাল হাসান ৪৪ বলে অপরাজিত ৩৮ রান করেন।

দলের হয়ে সবচেয়ে ঝড়ো ইনিংস খেলেন দেবাশিষ সরকার, মাত্র ১৩ বলে ৩৪ রানের ক্যামিও খেলে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে ৩টি উইকেট নেন মার্শাল মাশাভা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিম বল হাতেও দেখান অলরাউন্ড নৈপুণ্য, নেন ৩টি উইকেট। রিজান হোসেনও তুলে নেন ৩ উইকেট। শাহরিয়ার আল আমিনের শিকার ২ উইকেট। ১২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন বেনি জুজে, মাইকেল ব্লিংআউট করেন ৩০ রান। তাদের বাইরে কেবল মাশাভা যেতে পেরেছেন দুই অঙ্কে।

এই জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে ফাইনালে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।