ঢাকাMonday , 4 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

BDKL DESK
August 4, 2025 10:23 pm
Link Copied!

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আট জাতির এই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটন দাসরা।
সোমবার (৪ আগস্ট) রাতে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল৷ এরপর ৩০ আগস্ট, ১ এবং ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

আসন্ন সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য আজ ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। ২৬ আগস্ট দেশে এসে একদিন বিশ্রাম করে ২৮ ও ২৯ আগস্ট সিলেটে অনুশীলন করবে নেদারল্যান্ডস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।