ঢাকাSunday , 20 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বল হাতে কিপটে থেকে রেকর্ড গড়লেন মোস্তাফিজ

BDKL DESK
July 20, 2025 8:47 pm
Link Copied!

ঘরের মাঠে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। আর দুর্দান্ত বোলিংয়ে ম্যান ইন গ্রিনদের ১১০ রানে অল আউট করেন তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। আর সফরকারীদের অল্প রানেই অলআউট করার ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন মোস্তাফিজ।

পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে আজ ৪ ওভার বোলিং করে ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। টাইগার এই পেসারের বলে আউট হন হাসান নওয়াজ ও খুশদিল শাহ।

মোস্তাফিজ আজ রেকর্ড গড়েছেন বল হাতে কিপটে থেকে। ৪ ওভার হাত ঘুরিয়ে তিনি দিয়েছেন কেবল ৬ রান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজ।

এর আগে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশ বোলার হওয়ার রেকর্ডে নাম ছিল রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজেরই। ৪ ওভারে তারা দিয়েছিলেন ৭ রান। আজকের ম্যাচ দিয়ে নিজের রেকর্ড ভাঞার পাশাপাশি সাকিব-রিশাদকেও টপকে গেছেন মোস্তাফিজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।