ঢাকাWednesday , 25 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

BDKL DESK
March 25, 2026 4:22 pm
Link Copied!

প্রতি বছরের মতো এবারও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে বিসিবি। আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই।

এই ম্যাচের জন্য ইতোমধ্যে দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে এবারের আয়োজনে নেই বেশ কয়েকজন হাই-প্রোফাইল সাবেক তারকা। নির্বাচকের দায়িত্ব ও অন্যান্য ব্যস্ততার কারণে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খানদের মতো পরিচিত মুখদের এবার মাঠের লড়াইয়ে দেখা যাবে না।

বিসিবি সবুজ দল

শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝড়ু।

বিসিবি লাল দল

জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।