ঢাকাTuesday , 24 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবকে নবাব আখ্যা দিয়ে কেক কাটলেন বিসিবি পরিচালক

BDKL DESK
March 24, 2026 10:53 pm
Link Copied!

৩৯ বছর পূর্ণ করে ৪০-এ পা দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। জন্মদিন উপলক্ষে নানা অঙ্গনের মানুষই শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিসিবি পরিচালক আসিফ আকবরের সঙ্গে তার কেক কাটার একটি মুহূর্ত।

সাকিবের সঙ্গে আসিফ আকবরের সেই কেক কাটার মুহূর্ত এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, গত ২২ মার্চ লন্ডনে যান আসিফ আকবর। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সাকিব। বন্ধু-বান্ধবদের নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান।

একসময় সমালোচনা করলেও সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর চেষ্টার নেপথ্য কারিগরদের একজন আসিফ আকবর। কেক কাটার সময় সাকিবকে তো নবাব আখ্যাই দিলেন এই গায়ক।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেয়া সাকিব মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ২০০৬ থেকে ২৪। দেড় যুগে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটে সেরা অলরাউন্ডার হয়েছিলেন।

৭১ টেস্টে ৫ সেঞ্চুরিসহ ৪ হাজার ছয়শ নয় রান ও ২৪৬ উইকেট। ওয়ানডেতে ২৪৭ ম্যাচে ৯ সেঞ্চুরিসহ ৭ হাজার ৫শ ৭০ রান ও ৩১৭ উইকেট। টি- টোয়েন্টিতে আড়াই হাজার রান ও ১২৯ উইকেট বলছে কেন তিনি সেরাদের সেরা।

জন্মদিনে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিমরা। নড়াইল এক্সপ্রেস লিখেছেন, ‘যদি বিষয় হয় ক্রিকেট, তাহলে সেখানে তুই সেরাদের সেরা। ’আর মুশফিক চান দেশের মাটিতে সাকিবের শেষ ম্যাচ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।