ঢাকাTuesday , 24 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শুরুর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

BDKL DESK
February 24, 2026 9:19 pm
Link Copied!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই শেষ হওয়ার পর ১২ দলের লাইনআপ চূড়ান্ত হয়েছে। জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডস জায়গা পেয়েছে গ্রুপ ১–এ। সেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২–এ স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্ত হয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাকি দল নিশ্চিত সাপেক্ষে আইসিসি আগেই সূচি প্রকাশ করেছিল। নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে শেষ চারটি স্থান নিশ্চিত হওয়ায় ১২ দলের চূড়ান্ত লাইনআপ সম্পূর্ণ হয়েছে।

২০ জুন হেডিংলিতে ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচটি থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে। বিশ্বকাপের ইতিহাসে পুরুষ বা নারী বিবেচনায় ইংল্যান্ডের মাটিতে এই দুই দল প্রথমবার মুখোমুখি। ১৩ জুন ওল্ড ট্র্যাফোর্ডে আয়ারল্যান্ড–স্কটল্যান্ড লড়াইও থাকছে আলোচনায়।

বাংলাদেশ ১৪ জুন এজবাস্টনে টুর্নামেন্টে অভিষেক হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে অভিযান শুরু করবে। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া এবং ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন ভেন্যুতে গড়াবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ১৩ জুন সাউদাম্পটনে শিরোপাধারী নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামবে। একই দিনে ম্যানচেস্টারে ২০২৪ আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ১৪ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে লর্ডসে। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া–ভারত। গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই অনুষ্ঠিত হবে শেষ চারের দুটি ম্যাচ। ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল।

স্বাগতিক ইংল্যান্ড ও ২০২৪ আসরের শীর্ষ পাঁচ দল—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাও নিশ্চিত করে অংশগ্রহণ। বাকি চার দল—বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে নাম লিখিয়েছে।

গ্রুপ ১: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস
গ্রুপ ২: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।