ঢাকাThursday , 5 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

লিটন-সাইফের ফিফটিতে ধূমকেতুর দাপুটে জয়

BDKL DESK
February 5, 2026 10:34 pm
Link Copied!

অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পেয়েছে ধূমকেতু। অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের ফিফটিতে ভর করে দূরন্তকে ৬ উইকেটে হারিয়েছে ধূমকেতু।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

এছাড়া ১০ বলে ১৮ রান করেন অধিনায়ক আকবর আলী। আর ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। ১৪৩ রানে অলআউট হয় দূরন্ত। ধূমকেতুর পক্ষে ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম।

জবাবে ব্যাট করত নেমে ধূমকেতু একাদশকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। ২.৫ ওভারে আসে ৩৪ রান। মাত্র ৮ বলে ১৭ রান করে আউট হন তানজিদ হাসান তামিম।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। এ সময় প্রতিপক্ষের বোলারদের রীতিমতো চড়াও হন সাইফ ও লিটন। দুজন মিলে গড়েন ৭৬ রানের জুটি। এতেই জয়ের ভিত পেয়ে যায় ধূমকেতু। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি সাইফ। আউট হন ব্যক্তিগত ৩০ বলে ৫০ রানে।

এরপর আরও দুটি উইকেট হারায় ধূমকেতু। ৫ রানে পারভেজ হোসেন ইমন ও ২ রানে তাওহীদ হৃদয় সাজঘরে ফেরেন। এরপর শামীম পাটোয়ারীকে নিয়ে জয় নিশ্চিত করেন লিটন দাস। ফিফটি পূরণের পর লিটন অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ২ রানে অপরাজিত থাকেন শামীম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।