ঢাকাMonday , 27 May 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়াকেও উড়িয়ে দিলো বাংলাদেশ

BDKL DESK
May 27, 2024 11:38 pm
Link Copied!

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে ৬টি লোনাসহ ৭৩-২২ পয়েন্টে পরাজিত করেন আরদুজ্জামান, মিজানুর, আল-আমিনরা।

খেলার প্রথমার্ধে ৩৭-০৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন স্বাগতিক দলের রাইট রেইডার আল-আমিন।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে এবার দারুণ খেলছে বাংলাদেশ। উদ্বোধনী খেলায় দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারানোর পর আরো একটি সহজ জয় তুলে নিলো লাল-সবুজ জার্সিধারীরা।

মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ৩টি লোনাসহ ৩৭ পয়েন্ট এবং দ্বিতীয়ার্ধে ৩টি লোনাসহ আরো ৩৬ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। এটি দ্বিতীয় হার মালয়েশিয়ার। প্রথম ম্যাচে তারা নেপালের কাছে ৬৭-৩০ পয়েন্ট ব্যবধানে হেরেছিল।

বাংলাদেশ দলের রেইডার আল-আমিন দুর্দান্ত খেলেছেন। সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আল-আমিন ম্যাচশেষে বলেন, ‘আমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি, এটা বড় কথা নয়। দল জয় পেয়েছে, এটাই আমার কাছে বড়। টানা দ্বিতীয় জয় পেয়ে অবশ্যই আমরা আনন্দিত। মালয়েশিয়া শক্ত প্রতিপক্ষ। কিন্তু ম্যাচে আমরা দারুণ খেলে তাদের কাছ থেকে পয়েন্ট তুলে নিয়েছি। এই ধারাবাহিকতা পুরো টুর্নামেন্ট জুড়ে ধরে রাখতে চাই। চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’
এমন জয়ে খুশি বাংলাদেশের কোচ আব্দুল জলিলও। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে দল। মালয়েশিয়ার বিপক্ষেও বড় জয় পেয়েছে। আমি যেভাবে ছেলেদের পরিকল্পনা সাজিয়ে দিচ্ছি, সেটা তারা ম্যাচে পুরোপুরি বাস্তবায়ন করতে পারছে। ছেলেদের পারফরম্যান্সে আমি অত্যন্ত আনন্দিত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।