গেল বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। শুরুতে দুই সিরিজের দায়িত্ব পেলেও জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবেন জাতীয় দলের সঙ্গে।
এবার চুক্তি বাড়ল আশরাফুলের। আগামী ১ বছর জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন তিনি। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে চুক্তি হলো আশরাফুলের। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন এই কোচ নিজেই।
আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে নতুন চুক্তির মিশন শুরু হচ্ছে আশরাফুলের।
একনজরে বাংলাদেশ দলের স্কোয়াড
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
