ঢাকাSunday , 5 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

বিসিবি নির্বাচন : তদন্ত প্রতিবেদন জমা দিয়ে যে সুপারিশ করলো কমিটি

BDKL DESK
April 5, 2026 6:15 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবশেষ নির্বাচনের স্বচ্ছতা যাচাই ও অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ (রোববার) তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে এই রিপোর্ট জমা দেন তদন্ত কমিটির প্রধান (অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান)।

প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। তিনি জানান, তারা কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করতে এই তদন্ত করেননি। তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সে সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। সংক্ষিপ্তভাবে কাউকে অভিযুক্ত না করে নিরপেক্ষভাবে নির্বাচনের সময় যা পেয়েছি, সে সম্বন্ধে প্রতিবেদন দিয়েছি।’

তিনি আরও পরিষ্কার করেন যে এটি কোনো ‘জুডিশিয়াল ইনকোয়ারি’ বা ফৌজদারি বিচার ছিল না। বরং নির্বাচনী প্রক্রিয়া বা সিস্টেম আইন অনুযায়ী অনুসরণ করা হয়েছে কি না, সেটুকুই তারা দেখার চেষ্টা করেছেন।

তদন্তের পাশাপাশি বিসিবির ভবিষ্যৎ নির্বাচনগুলো প্রভাবমুক্ত ও সুন্দর করার জন্য বেশ কিছু গাইডলাইন বা সুপারিশ দিয়েছে কমিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুপারিশের মধ্যে বিসিবির বর্তমান গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়টিও রয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘সুপারিশ আমরা করেছি। এই সুপারিশের মধ্যে গঠনতন্ত্র সংশোধন ব্যাপারটা আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।