ঢাকাTuesday , 17 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশাধিকারে আর বাধা থাকবে না

BDKL DESK
February 17, 2026 11:16 pm
Link Copied!

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেদ আরোপ করা হয়েছিল। দায়িত্ব পেয়ে বিসিবির প্রধান নির্বাহীকে সংবাদ সম্মেলনে বসেই কল করে সাংবাদিকদের মাঠে প্রবেশে বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এর আগে গত ৩১ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করতে নতুন বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমকর্মীরা।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। এরমধ্যে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য পূর্বের মতো গেট-১ খোলা থাকবে।

এছাড়া শুধু নির্দিষ্ট উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন সাংবাদিকরা। যার মধ্যে রয়েছে ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বিসিবি কর্তৃক জানানো নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন।

নিরাপত্তা, শৃঙ্খলা এবং ভেন্যু ও বোর্ড কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় বিসিবি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।