ঢাকাMonday , 16 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবিকে জানিয়েই এবার অস্ট্রেলিয়া গেছেন বুলবুল

BDKL DESK
February 16, 2026 11:10 pm
Link Copied!

এর আগেও এমন খবর ছড়িয়ে পড়েছিল, অস্ট্রেলিয়ায় চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনেকেই ধারণা করছিলেন, পদ ছেড়ে দেবেন তিনি।

কিন্তু ওই খবর প্রকাশের পরের দিন দেখা যায়, বিসিবি ভবনে হাজির বুলবুল। প্রমাণ হয়ে যায়, পুরোটাই ছিল গুজব।

এবার আরও একবার তেমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার অবশ্য বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার খবরটি গুজব নয়। তবে বিসিবি সভাপতি বোর্ডকে জানিয়েই ছুটিতে গেছেন। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ (সোমবার) বেলা তিনটার দিকে নিশ্চিত করেছেন খবর।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘হ্যাঁ, বিসিবি সভাপতি অস্ট্রেলিয়া গেছেন। বিসিবিকে জানিয়েই গেছেন তিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।