ঢাকাMonday , 16 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিএলে বিশ্রামে তাসকিন আহমেদ

BDKL DESK
February 16, 2026 11:05 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় বর্তমানে অবসরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এই ছুটির আমেজ কাটিয়ে আবারও মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু হয়েছে। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস ও ফর্ম ঝালিয়ে নিতে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চার দলের ওয়ানডে বিসিএল। কিন্তু টুর্নামেন্টের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় অনুপস্থিতির নাম তাসকিন আহমেদ।

ইনজুরিতে না থাকলেও তার শরীর ও বোলিংয়ের ওপর অতিরিক্ত চাপ কমাতে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ হিসেবে তাকে এই টুর্নামেন্টের বাইরে রাখা হয়েছে। সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ থাকায় তাসকিনকে পুরোপুরি সতেজ পেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এছাড়া ইনজুরির কারণে কপাল পুড়েছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের। যিনি চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো ঢাকার বাইরে বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। তবে ফাইনালের জন্য রাখা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে। আগামী ৩ মার্চ হোম অফ ক্রিকেটে দিবা-রাত্রির ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশেষ আসরের।

এবারের বিসিএলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে অধিনায়কত্ব বণ্টন করা হয়েছে। সাউথ জোনের নেতৃত্ব দেবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নর্থ জোনের হাল ধরবেন নাজমুল হোসেন শান্ত এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহিদুল ইসলাম অঙ্কন।

নির্বাচনী বিরতি আর দীর্ঘ ছুটির পর এই বিসিএলই হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের মূল মঞ্চ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।