ঢাকাMonday , 13 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বিসিএলেও হাসান মাহমুদকে নিয়ে শঙ্কা

BDKL DESK
April 13, 2026 6:53 pm
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না হাসান মাহমুদ। ইনজুরির কারণে ওই সময় থেকেই মাঠের বাইরে তিনি। মাঠে ফিরতে কত লাগবে, তা এখনো জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ফিট হতে আরও সময় লাগবে।

ডান কনুইতে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সম্ভাবনা নেই হাসানের। রিহ্যাব প্রক্রিয়া অনুযায়ী নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। জানা গেছে নিজের ৭০ ভাগ দিয়ে আপাতত বোলিং করতে পারছেন হাসান।

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। আর সেই সিরিজ দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে হাসানের। টিম ম্যানেজমেন্ট তাকে পাকিস্তান সিরিজের দলে চাইছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।