ঢাকাThursday , 6 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেলেন তামিম

BDKL DESK
November 6, 2025 7:38 pm
Link Copied!

বিপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে অংশগ্রহণকারী পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল সক্রিয় প্রস্তুতি শুরু করেছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই তারকা ক্রিকেটারদের দলে টানতে ব্যস্ত সময় পার করছে তারা। সেই ধারাবাহিকতায় জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ৪২ টি-টোয়েন্টিতে ১২৮ স্ট্রাইকরেটে ১০৫৬ রান করেছেন তামিম। বিপিএলে তার স্ট্রাইকরেট আরও উজ্জ্বল ৩ দলের হয়ে ২৬ ইনিংসে রান ৮৮০, স্ট্রাইকরেট ১৩৭। সর্বশেষ বিপিএল মৌসুমে ঢাকার হয়ে খেলেছেন ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে; ১২ ম্যাচে ৪৪ গড়ে সংগ্রহ করেন ৪৮৫ রান।

এর আগে প্রকাশিত ফ্র্যাঞ্চাইজিদের মালিকানার ভিত্তিতে এবার রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস, নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, সিলেটের মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস।

গত মৌসুমের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নাম অপরিবর্তিত থাকলেও পরিবর্তন এসেছে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিংয়ে। চট্টগ্রামের নাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স নামে।

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। দলগুলোকে নিয়ে প্রস্তুতি কাজও চলছে জোরেশোরে বলে জানিয়েছে বিসিবি। দীর্ঘদিন ছয় ও সাত দলের ফরম্যাটে অভ্যস্ত বিপিএল এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হবে এমন সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিসিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।