ঢাকাThursday , 4 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিদেশি লিগে খেলার ছাড়পত্র পেলেন মোস্তাফিজ-তাসকিন-মুমিনুল

BDKL DESK
December 4, 2025 8:53 pm
Link Copied!

বাংলাদেশের তিন ক্রিকেটার—পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও অভিজ্ঞ টেস্ট ব্যাটার মুমিনুল হক—বিভিন্ন বিদেশি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেয়েছেন। এর মধ্যে মোস্তাফিজ ও তাসকিন আরব আমিরাতে চলমান আইএলটি২০ ২০২৫-২৬ আসরে খেলবেন, আর মোমিনুল রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ায় গ্রেড ক্রিকেটে অংশ নিতে।

সম্প্রতি লেগ-স্পিনার রিশাদ হোসেনও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন, মোস্তাফিজ, তাসকিন ও মোমিনুলকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিদেশে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাদের সবাইকে ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ আসরের জন্য নির্ধারিত সময়ে ঢাকায় ফিরে আসতে হবে।

কোন দলে খেলবেন কারা : মোস্তাফিজুর রহমান: দুবাই ক্যাপিটালস (আইএল টি-২০), রিতেশ গ্রান্ধির বদলি হিসেবে দলে যোগ দিচ্ছেন।
তাসকিন আহমেদ: শারজাহ ওয়ারিয়র্স (আইএল টি-২০), যেখানে সিকান্দার রাজা, দিনেশ কার্তিকদের মতো তারকারাও আছেন।
মুমিনুল হক: নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেটে খেলবেন। সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামবেন।

বিপিএলে খেলবেন যে দলে : মোস্তাফিজুর রহমান — রংপুর রাইডার্স, তাসকিন আহমেদ — ঢাকা ক্যাপিটালস, মুমিনুল হক— সিলেট টাইটান্স

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।