ঢাকাSaturday , 11 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ: ২০০ টাকায় মিলবে খেলা দেখার সুযোগ

BDKL DESK
April 11, 2026 6:34 pm
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঢাকায় ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের জমজমাট লড়াই।
এই লড়াই মাঠে বসে দেখতে দর্শকদের সর্বনিম্ম ২০০ টাকা খরচ করতে হবে।

শনিবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের টিকিট বিক্রি।
এই সিরিজে মিরপুর ও চট্টগ্রাম দুই ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

বরাবরের মতো এবারো অনলাইনে সব টিকিট কাটা যাবে।
http://www.gobcbticket.com.bd ওয়েবসাইটে গেলেই মিলবে টিকিট। ১১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে টিকিট কেনা যাবে আসন্ন এই সিরিজের।

মিরপুরের ম্যাচগুলোতে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। এই টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, ক্লাব হাউজ অর্থাৎ শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২৫০০ টাকায়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ২০০ টাকা। এই দামে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট ২৫০০ টাকায় কেনা যাবে।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল, একই মাঠে দ্বিতীয় ম্যাচ ২০ তারিখ।

২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে এই মাঠে, ২৭ ও ২৯ এপ্রিল। এরপর দুই দল ঢাকায় ফিরে শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলবে ২ মে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।