ঢাকাThursday , 5 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিরা আমাদের ভাই, তাদের বিশ্বকাপে না থাকাটা দুঃখজনক: পাক অধিনায়ক

BDKL DESK
February 5, 2026 10:30 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। এছাড়া পাকিস্তানের ভারত–ম্যাচ বয়কট ইস্যুতেও কথা বলেছেন পাক অধিনায়ক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কলম্বোয় অধিনায়কদের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি।

ভারত–ম্যাচ বয়কট ইস্যুতে সালমান আগা বলেন, ‘ভারত–ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’

ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। তবে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক উল্লেখ করে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’

গ্রুপ পর্বে ভারতের সঙ্গে না খেললেও টুর্নামেন্টের নকআউট পর্বেও সূর্যকুমারের দলের সঙ্গে পাকিস্তানের দেখা হতে পারে । এমনটা হলে পাকিস্তান কী করবে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন সালমান। তিনি বলেন, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।