ঢাকাFriday , 3 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

প্রিমিয়ার লিগ আয়োজনে ক্লাবগুলোকে আলোচনার দাওয়াত বিসিবির

BDKL DESK
April 3, 2026 10:09 pm
Link Copied!

বিসিবির গেলো নির্বাচনের জেরে ঢাকার শীর্ষ ক্লাবগুলো গত ৬ মাস ধরে ঘরোয়া লিগ বয়কট করে আসছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় স্থবির হয়ে পড়ছিল ঘরোয়া ক্রিকেট। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবার সংকট নিরসনে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিসিডিএম সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ৮ এপ্রিল ঢাকার প্রতিটি ক্লাবকে নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর জন্য ক্লাবগুলোকে এক টেবিলে আনতে এটিই বিসিবির প্রথম বড় পদক্ষেপ।

এর আগে আগামী ৫ এপ্রিল তৃতীয় বিভাগ ক্রিকেট আয়োজনের জন্যও ক্লাবগুলোর সঙ্গে মিটিং করবে সিসিডিএম।

ঢাকা লিগ সময়মতো শুরু না হওয়ায় দেশের সাধারণ ক্রিকেটারদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। কারণ, প্রতিবছর তাদের আয়ের একটি বিশাল অংশ আসে এই লিগ থেকে। এই সংকটের সুরাহা করতে গত ১ এপ্রিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। মাঠের ক্রিকেট দ্রুত ফেরানোর জন্য কোয়াবের সেই আবেদনের পর বিসিবির পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা এল।

বিসিবি নির্বাচন নিয়ে ক্লাব সংগঠকদের একাংশের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। এই দ্বন্দ্বের মাঝেই ৮ এপ্রিলের বৈঠকে ক্লাবগুলো শেষ পর্যন্ত অংশ নেয় কি না এবং লিগ শুরুর ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো যায় কি না, তাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।