ঢাকাTuesday , 24 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথমবার পিএসএলে ধারাভাষ্য দেবেন আতহার আলী

BDKL DESK
March 24, 2026 10:48 pm
Link Copied!

আগামী ২৬ মার্চ পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের। আর এবারের আসরে বাংলাদেশি দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক, প্রথমবারের মতো পিএসএলের ধারাভাষ্য প্যানেলে যুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার আতহার আলী খান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে এবারের আসরের জন্য আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার ও উপস্থাপক প্যানেল ঘোষণা করেছে। সেখানে আন্তর্জাতিক ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় কণ্ঠ আতহার আলী খান। বিপিএলসহ বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে কাজ করার অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এটিই তার প্রথম উপস্থিতি।

ইংরেজি ধারাভাষ্য প্যানেলে আতহার আলী খান মাইক্রোফোন ভাগ করে নেবেন বিশ্ব ক্রিকেটের একাধিক কিংবদন্তির সঙ্গে। এই তালিকায় আছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা, ডমিনিক কর্ক, জেপি ডুমেনি, লিসা স্টালেকার এবং মার্ক বাউচার।
এছাড়া প্রথমবারের মতো পিএসএলের ধারাভাষ্যে যোগ দিচ্ছেন কার্লোস ব্রেথওয়েট। একই সঙ্গে ইংরেজি প্যানেলে দেখা যাবে মার্টিন গাপটিল, নিক নাইট, আমির সোহেল, বাজিদ খান, উরুজ মমতাজ খান ও সিকান্দার বখতকেও।

পিএসএলের গত ১০ আসরে খেলোয়াড় হিসেবে অংশ নেয়া শোয়েব মালিক এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা দেবেন। ১১তম আসরে তিনি যুক্ত হচ্ছেন উর্দু ধারাভাষ্যকার হিসেবে।

তার সঙ্গে উর্দু প্যানেলে থাকছেন সালমান বাট, সানা মির, তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল ও আয়াজ চৌধুরী।
এবারের আসরে সঞ্চালক বা প্রেজেন্টার হিসেবেও থাকছে নতুনত্ব। প্রথমবারের মতো পিএসএলে অভিষেক হচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রোর। তাদের সঙ্গে নিয়মিত মুখ হিসেবে থাকছেন জয়নব আব্বাস ও সিকান্দার বখত।

আতহার আলী খানের অন্তর্ভুক্তি এবারের পিএসএলকে বাংলাদেশের দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করা হচ্ছে। তার স্বতন্ত্র উপস্থাপনা ও বিশ্লেষণ ইতোমধ্যেই ক্রিকেটভক্তদের কাছে সমাদৃত।

সব মিলিয়ে, আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ও নতুন কণ্ঠের সমন্বয়ে পিএসএল ১১-এর ধারাভাষ্য প্যানেল হতে যাচ্ছে বৈচিত্র্যময় ও জমজমাট যা টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।