ঢাকাTuesday , 10 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান সিরিজ কি অধিনায়কত্বের ‘অগ্নিপরীক্ষা’, কী ভাবছেন মিরাজ?

BDKL DESK
March 10, 2026 9:15 pm
Link Copied!

২০২৪ সালের ডিসেম্বরে আচমকাই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা দুই সিরিজ হেরে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। সবশেষ সিরিজ জিতলেও সবমিলিয়ে মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশের পারফরম্যান্স গড়পড়তা। তার নিজের পারফর্ম্যান্সও যাচ্ছেতাই। সবমিলিয়ে মিরাজের অধিনায়কত্ব নিয়েও আছে নানা গুঞ্জন, কতদিন আর দায়িত্বে থাকতে পারবেন তা নিয়ে নানা অনিশ্চয়তা আছে।

গতকাল (সোমবার) সংবাদ সম্মেলনে টাইগারদের হেড কোচ ফিল সিমন্স বলেছিলেন, পাকিস্তান সিরিজ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান। তবে দলের অধিনায়কের ভবিষ্যৎই নিশ্চিত না। এক বছরের মেয়াদে অধিনায়কত্ব পেয়েছিলেন মিরাজ। সেই সময় পার হলেও তার সঙ্গে এখনো আলোচনা করা হয়নি বিসিবির পক্ষ থেকে।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ সংবাদ সম্মেলনে মিরাজ নিশ্চিত করে বলতে পারেননি আগামী বিশ্বকাপে তিনিই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কিনা! নিজের ও দলের পারফর্মেন্স বিবেচনায় পাকিস্তান সিরিজ অগ্নিপরীক্ষা কিনা, বিশ্বকাপে অধিনায়কত্ব করার ক্ষেত্রে এমন প্রশ্নের উত্তরে মিরাজ সময় দেওয়ার কথা বলেন।

তিনি বলেন, ‘একটা দলের প্রয়োজনে একজন অধিনায়ক থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে অধিনায়কত্ব যাকে দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে দাঁড় করানো যায় দলকে। আর আমার কাছে মনে হয় যে পরীক্ষা না, আমি চেষ্টা করব দলের প্রয়োজনে পারফরমেন্স করতে।’

অধিনায়ক হিসেবে পরিসংখ্যান দেখবে বোর্ড। মিরাজ যতদিন দায়িত্ব পালন করবেন চেষ্টা করবেন দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে যতগুলা ম্যাচ হারছি, কত জিতছি, এগুলো তো নিশ্চয়ই ক্রিকেট বোর্ড দেখবে। এটা আসলে ঠিক করবে ক্রিকেট বোর্ড এবং আমার যে ভূমিকাটা আমি চেষ্টা করব (পালন করতে)। যেহেতু আমাকে যতদিনের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে দলটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। প্রথম দুই সিরিজে ভালো হয়নি আমরা হেরে গিয়েছি। তারপর লাস্ট সিরিজ কিন্তু আমরা ম্যাচ জিতেছি।’
পাকিস্তান সিরিজ শুধু নিজের জন্য নয় বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন মিরাজ, ‘আমার কাছে মনে হয় এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু আমার জন্য না, বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ সামনে বিশ্বকাপ খেলবে। এজন্য আমার কাছে মনে হয় যে যেই অধিনায়ক থাকবে না কেন, আমার কাছে মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি বাংলাদেশ এবং সামনে বিশ্বকাপের কোয়ালিফাইটা খুবই গুরুত্বপূর্ণ।’

২০২৪ সালের শেষে ওয়ানডে অধিনায়কত্ব পান মিরাজ। এক বছরের চুক্তিতে তাকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। এক বছর ইতিমধ্যে পার হওয়ায় নবায়নের কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্নে মিরাজ বলেন, ‘ওটা তো আমার একার ডিসিশন না, ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের ডিসিশন। আর তারা এখনো ওই ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা করেননি। কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু এই সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সিরিজটা আর পরের হয়তো আলোচনা করা হবে বা হয়তো তাদের সাথে কথা বলা হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।