ঢাকাSunday , 15 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিলো ভারত

BDKL DESK
February 15, 2026 10:40 pm
Link Copied!

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ধুম-ধাড়াক্কা ব্যাটিং, মুহুর্মুহু ছক্কা না হলে কী আর জমে! কলম্বোয় আজ তেমনটা খুব বেশি দেখা যায়নি। ইশান কিশান ৩টি ছক্কা মেরে এই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করেছেন। তিলক বার্মা, শিবাম দুবে ও রিঙ্কু সিংও একটি করে ছক্কা মারেন।

তাতে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের পিটিয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ভারতীয় ব্যাটাররা।

কলম্বোয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। কোনো রান না করেই সালমান আলি আগার বলে আউট হন অভিষেক। এরপর অবশ্য ইশান কিশান ও তিলক বার্মা ঝড় তোলেন।

তিলক ২৪ বলে ২৫ রান করে আউট হলেও ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান ইশান কিশান। ৪০ বরে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ছক্কা মারেন ৩টি ও ১০টি মারেন বাউন্ডারি। সূর্যকুমার যাদব করেন ২৯ বলে ৩২ রান। ১৭ বলে ২৭ রান করেন শিবাম দুবে। হার্দিক পান্ডিয়া আউট হন শূন্য রানে। ১১ রান করেন রিঙ্কু সিং।

পাকিস্তান এই শ্যাচে ছয়জন স্পিনার ব্যবহার করে রেকর্ড গড়ে। টি-টোয়েন্টিতে কোনো দল এতগুলো স্পিনার ব্যবহার করেনি। পেসার ছিলেন মাত্র একজন, শাহিন আফ্রিদি। ৩ উইকেট নেন সাইম আইয়ুব, ১টি করে নেন সালমান আগা, শাহিন আফ্রিদি ও উসমান তারিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।