ঢাকাThursday , 12 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

BDKL DESK
March 12, 2026 9:30 pm
Link Copied!

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ দ্য হানড্রেডের নিলাম। সেখানে স্পিনারদের ক্যাটাগরিতে ওঠে বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেনের নাম। কিন্তু তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। ফলে অবিক্রিতই থেকে যান এই বাংলাদেশি লেগ স্পিনার।

নিলামের রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয় ৭৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১২ লাখ ৫০ টাকা।

এদিকে রিশাদের সঙ্গে স্পিনার ক্যাটাগরিতে নাম ওঠে জাফের চৌহান, উসমান তারিক এবং আকিল হোসেনের। এখানে রিশাদের সঙ্গে দল পাননি জাফের ও আকিল। একমাত্র পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিককেই কিনতে আগ্রহ প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে থাকা উসমান বিক্রি হন ১ লাখ ৪০ হাজার পাউন্ডে। তাকে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স।

উসমান তারিকই একমাত্র ক্রিকেটার, যিনি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত দল পেয়েছেন। এর আগে নাম উঠেছিল হারিস রউফ ও শাদাব খানদের নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ। এদিকে নিলামের আগেই নিজের নাম সরিয়ে নেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

এখন পর্যন্ত হানড্রেডে সর্বোচ্চ অর্থে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের জর্ডান কক্স। তিন লাখ পাউন্ডে থাকা দলে ভেড়ায় ওয়েলস ফায়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।