ঢাকাSunday , 29 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশে ফিরেই জাতীয় দলের ক্যাম্পে হাজির বিসিবি সভাপতি

BDKL DESK
March 29, 2026 10:15 pm
Link Copied!

দীর্ঘ দেড় মাসের পারিবারিক ছুটি ও দাপ্তরিক ব্যস্ততা শেষে দেশে ফিরেই মাঠের ক্রিকেটে মনোনিবেশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ রোববার দুপুরে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকস্মিক উপস্থিত হন তিনি। সেখানে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকা জাতীয় দলের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প পর্যবেক্ষণ করেন বোর্ড প্রধান।

অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এবং এসিসির গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ শেষে জাপান হয়ে আজ ভোরে দেশে পৌঁছান বুলবুল। ক্লান্তি থাকলেও দুপুরেই তিনি বোর্ড পরিচালকদের নিয়ে হাজির হন মিরপুরের একাডেমি মাঠে। সেখানে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেন।

এ সময় কন্ডিশনিং ক্যাম্পের অগ্রগতি নিয়ে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় তাকে। এছাড়া অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সঙ্গেও কুশলবিনিময় ও উৎসাহ দেন বিসিবি সভাপতি।

সিরিজ সামনে রেখে বর্তমানে কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটাররা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম ধাপে মূলত ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, ফিটনেস সেশন শেষ হওয়ার পরপরই শুরু হবে মূল স্কিল ক্যাম্প, যেখানে ব্যাটিং ও বোলিংয়ের নিবিড় অনুশীলন করবেন ক্রিকেটাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।