ঢাকাWednesday , 13 March 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

দিলকুশার জালে মেরিনার্সের ১৮ গোল

BDKL DESK
March 13, 2024 10:00 pm
Link Copied!

আগের ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবের জালে ১৩ গোল দিয়ে প্রিমিয়ার হকি লিগে প্রথম জয় দেখেছিল মেরিনার্স ইয়াংস ক্লাব। সেই মেরিনার্স এক ম্যাচ পরে যেন আরো নির্দয় হয়ে উঠলো প্রতিপক্ষের জন্য। এবার ১৮ গোল দিলো দিলকুশা স্পোর্টিং ক্লাবের জালে।

আজ বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার হকির দিনের শেষ ম্যাচে দিলকুশার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স জিতেছে ১৮-১ গোলে। চলতি লিগে এটাই কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ একাই করেছেন ৫ গোল। এছাড়া হ্যাটট্রিক করেছেন মাঈনুল ইসলাম কৌশিক এবং প্রিন্স লাল সামন্ত। মিলন হোসেন, সাদাফ সালেকীন ও আবেদ উদ্দিন জোড়া গোল এবং রাহিদ হোসেন একটি গোল করেছেন। দিলকুশা স্পোর্টিং ক্লাবের একমাত্র গোলটি করেন মিঠু।

এবার ঊষার কাছে ৫-১ গোলের হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছিল মেরিনার্স। তবে ক্লাব চ্যাম্পিয়নরা শুরুর ম্যাচে পুরো পয়েন্ট হারালেও পরের ম্যাচ থেকেই আছে দাপটে। পর পর দুই ম্যাচ জয়। তাও প্রতিপক্ষকে বিধ্বস্ত করে। দুই ম্যাচে ৩১ গোল দিয়েছে মেরিনার্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।