ঢাকাSunday , 1 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের শেষটা রাঙাল বাংলাদেশ

BDKL DESK
February 1, 2026 6:24 pm
Link Copied!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে শনিবারের (৩১ জানুয়ারি) ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। গুরুত্বহীন এই ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করল টাইগাররা। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান করার পর জিম্বাবুয়েকে অলআউট করে দিয়েছে ১৭৯ রানে। জয় ৭৪ রানের।
সুপার সিক্সের এই ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হক তামিম। দলের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরি করেন অধিনায়কই। ৮৭ বলে ৫৯ রান করেন তিনি। ৪৭ রানের ইনিংস খেলেন রিজান হোসেন। বিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার ও আল ফাহাদ (১৩ বলে ২৩*)।

জিম্বাবুয়ের হয়েও একমাত্র হাফ সেঞ্চুরি আসে অধিনায়কের ব্যাটে। ১২১ বলে ৭০ রান করেন সিমবারাশে মুদজেংগেরেরে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন দশে নামা শেলটন মাজভিতোরেরা। অন্যদের মধ্যে দুই অঙ্কের রান স্পর্শ করেন কেবল লিরয় চিয়াউলা ও ব্রান্ডন দিওয়েনি।

বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝড়ান ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন আল ফাহাদ। একটি করে উইকেট অধিনায়ক তামিম ও রিজান হোসেনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।