ঢাকাSunday , 5 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

BDKL DESK
April 5, 2026 6:08 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে। শনিবারের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণের জন্য একটি বিশেষ অ্যানালিটিক্যাল অ্যাপ চালু করা হবে।

এই অ্যাপের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়দের পারফরম্যান্স, পরিসংখ্যান ও বিভিন্ন ডাটা সহজেই বিশ্লেষণ করা যাবে। বোর্ড মনে করছে, এতে করে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন আরও নির্ভুলভাবে করা সম্ভব হবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য প্রতিভা বাছাইয়ের কাজও সহজ হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, অ্যাপটি মূলত ডোমেস্টিক ক্রিকেটের ডাটা সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য ব্যবহার করা হবে। খেলোয়াড়দের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে বিস্তারিত তথ্য এতে রাখা হবে। ফলে নির্বাচক, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকেই খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারবেন।

একই সভায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লীগ দ্রুত শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে। এ লক্ষ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আগামী ৮ তারিখ সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবে।

বিসিবি মনে করছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো আরও শক্তিশালী হবে এবং খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।