ঢাকাFriday , 6 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কাল মাঠে গড়াচ্ছে দশম টি-টুয়েন্টি বিশ্বকাপ

BDKL DESK
February 6, 2026 10:53 pm
Link Copied!

আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কলম্বোতে মুখোমুখি হবে প্রথম আসরের রানার্স-আপ পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে।

চার গ্রুপে বিভক্ত হয়ে এবারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিচ্ছে।

প্রত্যেক গ্রুপে থাকছে চারটি করে দল।

‘এ’ গ্রুপে রয়েছে : ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপে : শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান।

‘সি’ গ্রুপে: স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি।

‘ডি’ গ্রুপে : দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা।

প্রথমবারের মত পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইট পর্বে খেলবে। সুপার এইটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। প্রত্যক গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইট পর্ব। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৪ ও ৫ মার্চ। ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

ভারতে পাঁচটি ও শ্রীলংকায় তিনটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলংকা। নিরাপত্তা শঙ্কায় এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর। এখন পর্যন্ত হওয়া ৯টি আসরের মধ্যে সর্বোচ্চ দু’বার করে শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারত। একবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।