ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম স্পষ্ট জানালেন, সরকার পরিবর্তন হলেও বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। বৃহস্পতিবার মিরপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির বর্তমান বোর্ড ভেঙে নতুন নির্বাচনের গুঞ্জন রয়েছে। তবে এমন শঙ্কা উড়িয়ে দিয়ে নাজমুল বলেন, ‘আমি বোর্ড বদলানোর কোনো সম্ভাবনা দেখি না। কারণ, আমরা সম্পূর্ণভাবে নির্বাচিত একটি বোর্ড। চাইলেই যে কেউ এটা পরিবর্তন করতে পারার কথা না।’
নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘যেই নির্বাচিত হোক, আশা করি তারা ক্রীড়াবান্ধব হবে এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করবে। পাশাপাশি এলাকার অসঙ্গতি দূর করে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
