ঢাকাMonday , 23 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফিফের সেঞ্চুরি ও মিঠুনের ফিফটিতে দক্ষিণাঞ্চলের রাজসিক জয়

BDKL DESK
February 23, 2026 9:00 pm
Link Copied!

বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল। আফিফ হোসেন ধ্রুবর অপরাজিত সেঞ্চুরি এবং মোহাম্মদ মিঠুনের অনবদ্য ফিফটিতে ভর করে মধ্যাঞ্চলকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

রাজশাহীতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন ওপেনার নাঈম শেখ। এছাড়া মাহফিজুল ইসলাম রবিন ৬৩ এবং অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। দক্ষিণাঞ্চলের হয়ে বল হাতে তানভীর ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট শিকার করেন। মুস্তাফিজুর রহমান উইকেটশূন্য থাকলেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন।

২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারালেও জাওয়াদ আবরার (৪০) ও আনিসুল ইসলামের (৪৩) ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দক্ষিণাঞ্চল। এরপর দলীয় ১০৮ রানে তৃতীয় উইকেটের পতনের পর দলের হাল ধরেন আফিফ ও মিঠুন।

চতুর্থ উইকেটে এই জুটির অবিচ্ছিন্ন ১৫৯ রানের বিশাল জুটিতে ৪.৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। মাত্র ৮৬ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন আফিফ। অন্যদিকে ৬৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭২ রানের দারুণ এক ইনিংস খেলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মিঠুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।