ঢাকাTuesday , 13 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অধিনায়কত্ব না পাওয়ার বিষয়ে যা বলছেন লিটন

BDKL DESK
February 13, 2024 10:22 pm
Link Copied!

সাকিব আল হাসান অধ্যায় শেষ করে আবারও তিন ফরম্যাটে নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। নতুন করে টাইগারদের নেতৃত্ব পাওয়ার দৌড়ে বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন। শেষ পর্যন্ত সেই দৌড়ে সবাইকে ছাপিয়ে তিন ফরম্যাটের অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে অনেকেই জাতীয় দলের ভবিষ্যৎ নেতা হিসেবে লিটন দাসকে দেখেছিলেন। সে হিসেবে বিসিবির নতুন সিদ্ধান্ত নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

বর্তমানে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। এর আগে সব সংস্করণ মিলিয়ে নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে জাতীয় দলকেও ৯ ম্যাচ নেতৃত্ব দিয়েছিলেন। আজ (মঙ্গলবার) বিপিএলে কুমিল্লার ম্যাচ শেষে লিটনের কাছে নেতৃত্ব না পাওয়ায় অভিমত জানতে চাওয়া হলে, তিনি বল বিসিবির কোর্টে ঠেলে দেন।

কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বলেন, ‘এটা (নেতৃত্ব না পাওয়া নিয়ে) আমি জানি না। এটা বোর্ডের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। দেখেন ভাইয়া এটা অতীত হয়ে গেছে এখন। এখন বিপিএলে আছি বিপিএল নিয়ে থাকি। যেহেতু ইতিমধ্যে নতুন অধিনায়ক ঘোষণা করে দিয়েছে, এখানে তো কথা বলার কিছু নেই।’

নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়েছিল কি না সেটিও জানতে চাওয়া হয় লিটনের কাছে। জবাবে তিনি বলেন, ‘নাহ, কোনো কথা হয়নি।’ চলতি বিপিএলে সেভাবে রান পাওয়া হচ্ছিল না লিটনের। তবে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ সংগ্রহ পাওয়ার দিনে কুমিল্লার হয়ে তিনি দারুণ উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। ৩১ বলে ৬০ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

চলতি টুর্নামেন্টে এদিন প্রথম ফিফটি পেলেন লিটন। নিজের ইনিংস নিয়ে তিনি বলেন, ‘মতামতের কিছু নেই। চেষ্টা করছি, অনুশীলন করছি। কীভাবে কামব্যাক করা যায়। এখনও আমার ব্যাটিংয়ে অনেক উন্নতির জায়গা আছে। সামনে আরও কাজ করতে হবে। দলকে ভালো একটা শুরু এনে দিতে পেরে খুশি।’

কুমিল্লার হয়ে সব আলো কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার উইল জ্যাকস ও মঈন আলি। এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে জ্যাকসের ব্যাটে। ৫৩ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ১০ ছক্কায়। আর ব্যাটিংয়ে ২৪ বলে ৫৩ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন অলরাউন্ডার মঈন। মঈনের মতোই ৪ উইকেট নিয়ে কুমিল্লার জয়ে অবদান রেখেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। জবাবে স্বাগতিক চট্টগ্রাম ১৬৬ রানে অলআউট হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।