ঢাকাSaturday , 22 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবের ‘সিংহাসনে’ বসলেন তাইজুল

BDKL DESK
November 22, 2025 10:16 pm
Link Copied!

গতকালই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। আজ চূড়ায় বসলেন। ২৪৭ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন তাইজুল।

মিরপুর টেস্টে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে তারা ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে। পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে সফরকারীরা। আইরিশ ওপেনার বালবার্নিকে ফিরিয়েছেন তাইজুল। এর মধ্য দিয়ে নিজেও চূড়ায় উঠলেন।

এর আগে চলমান টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল। এর মাধ্যমে সাকিবের সর্বোচ্চ ২৪৬ উইকেটের রেকর্ড স্পর্শ করেন টাইগার স্পিনার। সর্বশেষ আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন তাইজুল। অবশ্য বালবার্নির পর স্টার্লিংকেও ফিরিয়েছেন তাইজুল। টেস্টে তার নামের পাশে এখন ২৪৮ উইকেট।

প্রসঙ্গত, ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাইজুল ইসলামের। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৭টি টেস্ট খেলেছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।