ঢাকাTuesday , 28 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে এগোলেন মোস্তারি-মারুফারা

BDKL DESK
April 28, 2026 9:33 pm
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ১-২ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ নারী দলের অনেকেই। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একাধিক ক্রিকেটারের উন্নতি হয়েছে। সিরিজের কয়েকটি দারুণ ইনিংস ও বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে তারা নিজেদের অবস্থান আরও মজবুত করেছেন।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিন ধাপ এগিয়ে এখন ৩৫ নম্বরে উঠে এসেছেন। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৯০ বলে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস এই উন্নতিতে বড় ভূমিকা রেখেছে।

একই ম্যাচে আরও বড় লাফ দিয়েছেন সোবহানা মোস্তারি। ৮০ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়ে তিনি এখন ৪৫ নম্বরে অবস্থান করছেন।

দলের মধ্যে এখনও সবচেয়ে এগিয়ে আছেন শারমিন আক্তার সুপ্তা, তবে তিনি পাঁচ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। অন্যদিকে রিতু মনি সংক্ষিপ্ত ইনিংস খেলেও আট ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন।

বোলিং বিভাগেও রয়েছে সুসংবাদ। নাহিদ আক্তার দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসে বাংলাদেশের সেরা বোলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

তবে রাবেয়া খান চার ধাপ পিছিয়ে ২৪ নম্বরে এবং ফাহিমা খাতুন এক ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন।

সবচেয়ে বড় উন্নতি করেছেন মারুফা আক্তার। ছয় ধাপ এগিয়ে তিনি এখন ৩৭ নম্বরে। আর সুলতানা খাতুন ১৬ ধাপ লাফিয়ে পৌঁছেছেন ৪৪ নম্বরে। রিতু মনি বোলার হিসেবেও দুই ধাপ এগিয়ে ১০০ নম্বরে আছেন।

শ্রীলঙ্কার নিমাশা মীপাগে ব্যাটিংয়ে ৭১ ধাপের বিশাল উত্থান ঘটিয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় দলের অধিনায়ক চামারি আতাপাত্তু এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন। ব্যাটিংয়েও উন্নতি করেছেন হার্শিতা সামারাবিক্রমা, যিনি এখন ২০ নম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।