ঢাকাFriday , 2 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে বিশ্বরেকর্ড গড়লেন অ্যাডাম রসিংটন

BDKL DESK
January 2, 2026 10:16 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে একপেশে লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। জবাবে ৪৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় চট্টগ্রামের।
ঢাকা ক্যাপিটালসকে গুড়িয়ে দেয়ার ম্যাচে বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের অ্যাডাম রশিংটন। ব্যাট হাতে ৩৬ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৬০ রানের পাশাপাশি রাজধানীর দলটিকে অল্পতে আটকানোর ক্ষেত্রে উইকেটের পিছনেও বড় ভূমিকা রেখেছেন চট্টগ্রামের এই উইকেটরক্ষক ব্যাটার।

ম্যাচে মোট পাঁচটি ডিসমিসালে অবদান রেখেছেন ৩২ বছর বয়সী রশিংটন। এই ইংলিশ ক্রিকেটার ঢাকার ইনিংসে একটি রান আউটের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন চারটি। তাতেই টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের বিশ্বরেকর্ড যৌথভাবে নিজের নাম লিখিয়েছেন তিনি।

রশিংটনের আগে এক ম্যাচে চারটি করে স্ট্যাম্পিং করেছেন আরও ছয় জন উইকেটরক্ষক। তারা হলেন- টনি ফ্রোস্ট, দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে। এই তালিকার নতুন সংযোজন হলেন অ্যাডাম রশিংটন।

উল্লেখ্য, বিপিএলর আজকের ম্যাচে রশিংটন সবার আগে স্ট্যাম্পিং করেন উসমান খানকে। সপ্তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের এই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর একে একে তার কাছে ধরা দেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।