ঢাকাFriday , 2 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের নিলামে ছিলেন উপেক্ষিত, মাঝপথে দল পেলেন মুনিম

BDKL DESK
January 2, 2026 10:17 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই উত্থান হয়েছিল মুনিম শাহরিয়ারের। দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়ে ডাক পেয়েছিলেন জাতীয় দলেও। কিন্তু প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেননি এই ব্যাটার। তাতে জাতীয় দলে জায়গা হারানোর পর উপেক্ষিত হন বিপিএলেও।
বিপিএলের সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ২৭ বছর বয়সী মুনিম। কয়েকটা ইনিংসে ব্যাট হাতে রানের দেখাও পেয়েছিলেন তিনি। কিন্তু এবার নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে বিপিএল শুরুর সপ্তাহ খানেক পর অবশেষে দল পেলেন এই টপ অর্ডার ব্যাটার।

এবারের বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন মুনিম শাহরিয়ার। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচেই পরাজয়ে মহাবিপদে আছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিটি। সেই ধাক্কা থেকে বের হওয়ার লক্ষ্যে এই দলটিই মুনিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

জাতীয় দলের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন মুনিম। তবে মাত্র ৬.৮০ গড় এবং ৭২.৩৪ স্ট্রাইকরেটে করেন স্রেফ ৩৪ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ১৭ রানের। সবমিলিয়ে ৩৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২১.৩৫ গড় ও প্রায় ১২৭ স্ট্রাইকরেটে চারটি ফিফটিতে তার সংগ্রহ ৬৬২ রান।

মূলত, হ্যাটট্রিক পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালী এক্সপ্রেস টপ অর্ডারে ভালো করার আশায় দলে ভিড়িয়েছে মুনিমকে। বর্তমানে দলটির টপ অর্ডারে খেলছেন হাবিবুর রহমান সোহান, মাজ সাদাকাতরা। কিন্তু দলকে সেভাবে রান এনে দিতে পারেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।