ঢাকাSunday , 30 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পুরুষ ও নারী ফুটবলারদের বেতনবৈষম্য কেন অবৈধ নয়— জানতে চেয়ে রুল জারি

BDKL DESK
November 30, 2025 6:15 pm
Link Copied!

পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, নারী ফুটবলারদের বেতন ভাতার বৈষম্য চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

আইনজীবীরা বলেন, পুরুষ ফুটবলার বছরে ৫০ থেকে ৬০ লাখ স্যালারি পান। অথচ নারী ফুটবলার পান বছরে ৬ থেকে ৭ লাখ টাকা। তাও নারী ফুটবলারদের নিয়মিত স্যালারি দেয়া হয় না। নেই কোনো আবাসন সুবিধা। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। সেই টাকা এখনও দেয়া হয়নি বলেও জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।