ঢাকাTuesday , 17 March 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

নতুন গন্তব্য নেপালে ছুটছেন সানজিদা

BDKL DESK
March 17, 2026 9:10 pm
Link Copied!

কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের কারণে আপাতত জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সানজিদা আক্তার। তাই ঘরোয়া টুর্নামেন্ট ও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার প্রধান ভরসা। সেই ধারাবাহিকতায় এবার নেপালের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অভিজ্ঞ মিডফিল্ডার। ললিতপুরের ক্লাব জাপা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

নতুন দলের হয়ে খেলতে আজ বিকেলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সানজিদা। সবকিছু ঠিক থাকলে আগামীকালই মাঠে নামবে তার দল জাপা এফসি। তবে সদ্য দলে যোগ দেওয়ায় প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। সানজিদা বলেন, ‘আগামীকালের ম্যাচে হয়তো আমার খেলা হবে না।
তবে সামনে লিগের আরও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। আমি আশাবাদী, নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে পারব।’

এর আগে ভারতের আইডব্লিউএল ও ভুটানের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও, নেপালে এবারই প্রথম খেলতে যাচ্ছেন তিনি। নতুন এই লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত সানজিদা।
আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি।

একসময় বাংলাদেশ জাতীয় নারী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন সানজিদা। তবে কোচের সঙ্গে বিরোধের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে না থাকায় নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বিদেশি লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ফুটবলার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।