ঢাকাSunday , 7 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দলে সালাউদ্দিনের ভূমিকা কী, জানতে চান সুজন

BDKL DESK
December 7, 2025 7:58 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে ৬ কোচ। ড্রেসিং রুমে এত কোচ কেন উত্তরটা খুঁজছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর দলে সালাউদ্দিনের ভূমিকাটা কী, সেটাও জানতে চান তিনি। এছাড়া সিনিয়র সহকারি কোচকে নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটার জন্য সালাউদ্দিন নয়, ফিল সিমন্সকে প্রশ্নের মুখোমুখি করতে বললেন সুজন। তবে, টিমে কোনো গ্রুপিং আছে সেটা বিশ্বাস করেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপের আগে কোচ-ক্যাপ্টেনকে নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার পরামর্শ সুজনের।

স্পিনে মুশতাক আহমেদ-পেস বোলিংয়ে শন টেইট-ফিল্ডিংটা দেখেন জেমস পেমেন্ট, টানা ব্যর্থতায় ব্যাটিংয় কোচের দায়িত্বটাও বিসিবি তুলে দেয় আশরাফুলের কাঁধে। অভিমানে সরে যাওয়ার ঘোষণা দেয়ার পর আবারো স্বপদে ফিরেছেন সালাউদ্দিন। তবে, প্রশ্ন দলে তিনি করবেন টা কী? পরিকল্পনা আর সব ডিপার্মেন্টের কাজ দেখার জন্য তো হেড কোচ ফিল সিমন্স নিজেই আছেন।
গণমাধ্যমে সাক্ষাৎকালে বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ছয় জন কোচের কী প্রয়োজনীয় আছে? আর সালাউদ্দিন ও ফিল সিমন্সের কী কাজটা থাকবে আসলে? সিমন্স হেড কোচ হিসেবে ছাতার মতো কাজ করবেন, পরিকল্পনা সাজাবেন, হয়তো সালাউদ্দিন তাকে এসব ব্যাপারে সহযোগিতা করবেন। কারণ আপনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন, আশরাফুল ব্যাটিং কোচ, সালাহউদ্দিনের তো ব্যাটিং নিয়ে আর চিন্তা নেই। বোলিং কোচ হিসেবে শট টেইট কাজ করবে। সালাউদ্দিনের ভূমিকাটা কী হবে, সেটা গুরুত্বপূর্ণ।’
একাদশে অতিমাত্রায় হস্তক্ষেপ, অফফর্মে থাকা জাকেরকে বারবার সুযোগ দেওয়া, দলের মধ্যে গ্রুপিং করার অভিযোগও ওঠে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে, হেড কোচ থাকতে এসব বিষয়ে কেন সালাউদ্দিনকে দায়ী করা হচ্ছে সে প্রশ্ন সুজনের। জাকেরের ছন্দ হারানোর কারণটাও জানালেন তিনি।
সুজন বলেন, ‘সালাহউদ্দিন কেন সিদ্ধান্ত নেবে। সে তো হেড কোচ না। ওর অবশ্যই দায়িত্ব আছে। তবে সিমন্সের আগে নয়। সালাহউদ্দিনকে দোষ দিচ্ছে, সে দোষগুলো নিচ্ছে। জিনিসটা ভালো লাগেনি। যখন এগুলো হবে, সিমন্সকেই প্রশ্ন করা উচিত। জাকের ভালো ক্রিকেটার। ও রান করতে পারছিল না, এমনিতেই চাপে ছিল। তাকে বাড়তি চাপ দেওয়াটা একদম ঠিক হয়নি। আমি এটাও বলি, হোম সিরিজে জাকেরকে এত বেশি খেলানো উচিত হয়নি।’
নাকের ডগায় বিশ্বকাপ। উইন্ডিজ সিরিজে হোয়াইটওয়াশের ক্ষতটা আয়ারল্যান্ড সিরিজে মিটিয়েছে লিটন বাহিনী। তবে, সিরিজ শুরুর আগে লিপু-লিটনের মন্তব্য জন্ম দিয়েছে আলোচনার। ঘরের খবর প্রকাশ্যে আনায় সুজনের কাঠগড়ায় দু’জনই। টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার।
বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘ঘরের কথাটা আমি বাইরে কেন ফাঁস করব। আমি মনে করি না, এটা কোনো পেশাদারিত্বের মধ্যে পড়ে। লিটনকেও দোষ দেব। তার এটা করা উচিত হয়নি। লিপু ভাইয়েরও আবার প্রতিক্রিয়া দেখানোটাও ঠিক হয়নি।’
বিশ্বকাপের আগে নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ। বিপিএলই সারতে হবে সবধরনের প্রস্তুতি। তবে, সুজনের মতে তার জন্য প্রয়োজন স্পোটিং উইকেট। তিনি বলেন, ‘আইসিসির উইকেটগুলো সব ব্যাটিংবান্ধব উইকেট হয়। ব্যাটিংবান্ধব উইকেটে (বিপিএল) খেললে (প্রস্তুতি নেয়া) সম্ভব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।