ঢাকাSunday , 9 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানদের হারিয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ

BDKL DESK
November 9, 2025 7:11 pm
Link Copied!

অবশেষে শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখলেন এই অলরাউন্ডার। এতে করে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকার পর সিরিজে সমতায় ফিরল স্বাগতিকরা।

রোববার (৯ নভেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ২ উইকেটে পরাজিত করে বাংলাদেশের যুবারা। তাতে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হয়। বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৫.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগার যুবারা।

আফগানদের দেয়া রানতাড়ায় নেমে শুরুতেই দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২০ রানে শাহরিয়ার (৩) এবং ৪১ রানের কালাম (১৫) ফিরে যান। এরপর রিজান এসে ২৭ রান করে বিদায় নেন। পাঁচে নেমে আব্দুল্লাহও (১) সুবিধা করতে পারেননি। এতে করে বিপদে পড়ে যায় স্বাগতিকরা।

কিন্তু অন্যপ্রান্তে উইকেট আগলে খেলতে থাকেন আজিজুল। ছয়ে নেমে ফরিদ হোসেন ২৩ রান যোগ করে বিদায় নেন। এরপর একে একে দেবাশীষ (৭) ও রাতুল (১) রান করে বিদায় নেন। এতে করে ১৬১ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারিয়ে ফেলে ৭ উইকেট। আফগানরা যখন সিরিজ জয়ের স্বপ্নে বিভোর তখন অধিনায়ক আজিজুল অষ্টম উইকেটে শাহরিয়ার আল আমিনকে নিয়ে ৩৫ বলে ৪৬ রানের একটি জুটি গড়েন। সেই সঙ্গে সেঞ্চুরির দেখাও পান এই ওপেনিং অলরাউন্ডার।

কিন্তু জয় থেকে ২ রান দূরে থাকতেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন আজিজুল। সাজঘরে ফেরার আগে অবশ্য ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০০ রানের জয়সূচক ইনিংস খেলেন আজিজুল হক তামিম।

এরপর আল আমিন ও স্বাধীন জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আল আমিন ২১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে ওয়াহিদউল্লাহ জাদরান ৪টি এবং আহমদজাই ও নিয়াজাই ২টি করে উইকেট নেন।

এর আগে আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ এবং নিয়াজাই ৩২ রান করেন। বাংলাদেশের হয়ে রাতুল ২টি এবং রাজিন, আল আমিন ও শাহরিয়ার আহমেদ একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ : ২০৮/৮ (৫০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ২১১/৮ (৪৫.৫ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।