ঢাকাSunday , 9 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঢাকায় পাকিস্তান হকি দল

BDKL DESK
November 9, 2025 7:36 pm
Link Copied!

বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জনের জন্য তিন ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান জাতীয় হকি দল। হকি ফেডারেশনের (পিএইচএফ) সাথে মতবিরোধে কোচ তাহির জামান দলের সঙ্গে আসেননি।

তাহির জামানের অনুপস্থিতিতে, মোহাম্মদ উসমান বাংলাদেশ সফরের জন্য প্রধান কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩, ১৪ ও ১৬ নভেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সিরিজজয়ী দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপের বাছাই খেলার।

এশিয়া কাপে ষষ্ঠ হওয়ার কারণে বাংলাদেশকে খেলতে হচ্ছে এই প্লে-অফ সিরিজ। পাকিস্তান অংশ নেয়নি ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে। তবে আন্তর্জাতিক হকির আকস্মিক নিয়মে খেলার সুযোগ পাচ্ছে পকিস্তান। পাকিস্তান র্যাকিংয়ে এগিয়ে থাকায় এ সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে হকির অভিভাবক সংস্থাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।