ঢাকাSaturday , 11 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ডব্লিউসিএলে প্রথমবার বাংলাদেশ, বড় কিছুর প্রত্যাশা রিয়াদের

BDKL DESK
April 11, 2026 6:33 pm
Link Copied!

সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউ)-এর তৃতীয় আসরে যুক্ত হচ্ছে নতুন রোমাঞ্চ। প্রথমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’।
এর ফলে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর পাশে এখন থেকে দেখা যাবে লাল-সবুজের প্রতিনিধিদেরও।

গত দুই আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকারা অংশ নিয়েছিলেন।
এবার বাংলাদেশের অন্তর্ভুক্তিতে দলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। আয়োজকদের প্রত্যাশা, বাংলাদেশের মতো ক্রিকেটপাগল জাতি যুক্ত হওয়ায় এবারের প্রতিযোগিতা আরও জমজমাট ও আকর্ষণীয় হয়ে উঠবে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি জানান, এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে দেশের সমর্থকদের যোগাযোগ আরও বাড়াবে এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এই টুর্নামেন্টে খেলা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানান, গত বছর ভারতে খেলার সময় থেকেই তারা সতীর্থরা মিলে এমন একটি লিগে খেলার স্বপ্ন বুনছিলেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে আমি প্রস্তুত। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারব।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।