ঢাকাFriday , 19 April 2024
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

জিতেও বিদায় লিভারপুলের

BDKL DESK
April 19, 2024 4:36 pm
Link Copied!

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে জয় পেলো লিভারপুল। কিন্তু আটালান্টার বিপক্ষে সেই জয়টি কোনো কাজেই এলো না অলরেডদের। প্রথম লেগে যে ৩-০ গোলে পিছিয়ে ছিলেন মোহামেদ সালাহরা।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারের পরও ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। বিদায় হয়ে গেছে লিভারপুলের।

ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে সালাহ গোল করলে আশার আলো দেখছিল লিভারপুল। আনফিল্ডে তিন গোলের বড় হারের পর এমন শুরুই দরকার ছিল।

কিন্তু ওই এক গোলেই লিভারপুলকে আটকে ফেলে আটালান্টা। হাফটাইমের আগে সালাহ ২-০ করার সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধে দাপুটে খেলা লিভারপুলকে দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া লেগেছে। চড়ে বসতে দেয়নি আটালান্টা। পুরো ম্যাচে লিভারপুল ১০ শট নিয়ে ৫টি রেখেছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ২৯ ভাগ সময় বল দখলে রাখলেও আটালান্টাও ৮টি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।