ঢাকাSunday , 5 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

জয় শাহর সঙ্গে বৈঠক করতে পাপনের সঙ্গে সাক্ষাৎ ‘স্বনামধন্য ক্রিকেটারের’

BDKL DESK
April 5, 2026 6:14 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে অস্থির সময়। গত ২৪ ঘণ্টায় অন্তত চারজন পরিচালক পদত্যাগ করেছেন। সবমিলিয়ে গত অক্টোবরে নির্বাচিত পরিচালনা পর্ষদ থেকে ছয়জন পরিচালক এরই মধ্যে বিসিবি থেকে বেরিয়ে গেছেন।

এর মধ্যে বিসিবির গত নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। যেখানে তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ডাকলেও তিনি সাড়া দেননি। এরপর বিসিবির তদন্ত কমিটি নিয়ে নিজের ফেসবুক ওয়ালে আসিফ মাহমুদ দাবি করলেন, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিলেও আইসিসি যেন ব্যবস্থা না নেয় সেজন্য লবিং করছেন একজন স্বনামধন্য ক্রিকেটার।

রোববার নিজের পেজে আসিফ লেখেন, ‘অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত।’

আসিফ দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও দেখা করেন ওই ক্রিকেটার, ‘এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহ পুত্র জয় শাহের সাথে বৈঠকের ব্যবস্থা করতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।’

তিনি আরও লেখেন, ‘এর আগেও বিসিবি নির্বাচনের সময় বিরাট কোহলির মাধ্যমে জয় শাহর সঙ্গে যোগাযোগ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয় সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। উল্লেখ্য ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেওয়ার নজির আছে।’

আসিফ প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে অবগত কি না? ‘আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম; কিন্তু, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার (পাঁয়তারা) খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা থাকা উচিৎ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।