ঢাকাMonday , 23 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এনামুলকে নিয়ে যা বললেন নির্বাচক

BDKL DESK
June 23, 2025 10:01 pm
Link Copied!

ঘরোয়া লিগে এনামুল হক বিজয় রানের বন্যা বইয়ে দেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেই তো ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরিতে করেছিলেন ৮৭৪ রান। সেই এনামুল জাতীয় দলে সুযোগ পেলেই যেন বদলে যান। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেই পারফর্মেন্স আর খুঁজে পাওয়া যায় না। স্বভাবতই প্রশ্ন উঠেছে, ঘরোয়া ক্রিকেটের ‘রাজা’ এনামুলকে আর কতদিন টানবে বাংলাদেশ?

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিজয়। প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪ রান। ব্যাটিং–বান্ধব উইকেটে যতক্ষণ ছিলেন, তাকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৩৯ রান করেছিলেন। আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর বিজয়কে নিয়ে বলতে হলো নির্বাচকদের।

জাতীয় দলের অন্যতম নির্বাচক আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘এটা তো হতাশাজনকই। আমরা যাকেই নিই, অনেস্টলি নেওয়া হয়। দলের সুবিধা হবে, সেটা চিন্তা করে নেওয়া হয়। এটাও খুবই স্বাভাবিক নিয়ম যে সবাই সব জায়গায় ভালো খেলবে না। হয়তো বিজয়ের (এনামুল) ও রকম একটা মিস হয়েছে আর কী। তার মানে কি, যারা ঘরোয়াতে পারফর্ম করছে, তাদেরকে দলে নিতে পারব না?’

ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স দেখে জাতীয় দলে আনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথাই বলেন রাজ্জাক, ‘বিষয়টা তো এমন না যে, বিজয় মিস করেছে বলেই হয়তো আর কেউ (রান) করবে না। তাহলে আমরা কী দেখে নেব আসলে, কীসের ভিত্তিতে দল গঠন করা হবে? আমরা আমাদের ধারা (ঘরোয়ার পারফরম্যান্স মূল্যায়ন) অব্যাহত রাখব। বিজয় যদি ব্যর্থ হন, তাহলেও তাঁকে সিস্টেমে রাখব, জাকির (হাসান), (মাহমুদুল হাসান) জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে।’

জাতীয় দলের সাবেক এই স্পিন তারকা আরও বলেন, ‘ব্যর্থ হওয়া ক্রিকেটেরই অংশ। কিন্তু সেখান থেকে সাহায্য করার চেষ্টা করা যে কীভাবে তাঁরা সফল হতে পারেন, এখানে খেলোয়াড়দেরও নিবেদন থাকতে হবে। তিনি (খেলোয়াড়) হচ্ছেন মুখ্য মানুষ, যে তার ভুলত্রুটিগুলো শুধরাতে পারেন। অভিজ্ঞতাকে কেনা যায় না। যারা অভিজ্ঞ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে, তাদের একদম দৃশ্যপট থেকে বাদ দেওয়ার মধ্যে আমরা নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।