ঢাকাMonday , 1 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরও চমকের আভাস দিলেন রাজশাহীর কোচ

BDKL DESK
December 1, 2025 7:42 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে ছিলো নিলাম পদ্ধতি। এরপর মাঝের আসরগুলোতে ছিল ড্রাফট পদ্ধতি। দীর্ঘদিন পর বিপিএলে আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ১২তম আসরের নিলাম। সেখান থেকেই নিজেদের মতো করে দল গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবারের বিপিএল হওয়ার কথা ছিল ৫ দল নিয়ে, সবশেষ ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয় নোয়াখালী এক্সপ্রেস। ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস- এই ৬ দল নিয়ে হবে এবারের বিপিএল।
সরাসরি চুক্তিতে আগেই নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বিদেশিদের মধ্যে শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজের নাম বোর্ডে জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে বাকি খেলোয়াড়দের কিনেছে তারা।
তানজিম হাসান সাকিব, ইয়াসির আলি, আকবর আলি, জিসান আলম, রিপন মন্ডল, সাকলাইন, মুশফিকুর রহিম, জাহান্দাদ খানের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবুও একজন বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব রয়েছে তাদের দলে। সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্ত-সমর্থকরাও একজন মিডল অর্ডার ব্যাটারের কথা উল্লেখ করেছেন। তবে এ ব্যাপারে ভক্তদের নিরাশ করেননি রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার। মিডল অর্ডারে বড় ধরনের চমক রয়েছে বলেই আভাস দিয়েছেন তিনি।
এক ভিডিও বার্তায় হান্নান সরকাব বলেন, ‘রাজশাহী ওয়ারিয়র্স নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি আসলে, কালকে (রোববার- ৩০ নভেম্বর) যখন অকশন শেষ হলো; তারপরে স্বাভাবিকভাবেই কিন্তু আমি আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের যে পেজটা রয়েছে … পাশাপাশি আমার পেজেও আমি দেখেছি যে সবাই একটা জায়গায় নোটিশ করছেন যে মিডল অর্ডার একজন ব্যাটসম্যান। তো সেটাও কিন্তু চমক রয়েছে, কারণ আপনারা জানেন যে ডিরেক্ট সাইনিংয়ের অপশন কিন্তু আমাদের রয়েছে। যেটা ক্রিকেট বোর্ডে আমরা দুজনের নাম দিতে পারি। আপনারা জানেন যে ফারহান এবং নাওয়াজের নাম দিয়েছি। তার বাইরেও কিন্তু আমরা বেশ কিছু ডিরেক্ট সাইনিং করে রেখেছি, নামটা হয়তো এখনও ফ্ল্যাশ (প্রকাশ) করিনি। কারণ, অকশনের আগে আমরা নামগুলো ফ্ল্যাশ করতে চাইনি।
রাজশাহী ওয়ারিয়র্সের সমর্থকদের অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। হান্নান সরকার বললেন, আজ-কালের মধ্যেই চমক দেখা যাবে। ‘নিশ্চিতভাবেই আজকে-কালকে আরও কিছু চমক আপনারা দেখতে পাবেন। আপনারা বারবার অনেকেই বলছেন মিডল অর্ডার একজন ব্যাটসম্যান, সেই জায়গায় হয়তো বিদেশি একজন প্লেয়ারের গ্যাপ রয়েছে। আরেকটা জিনিস আপনি দেখবেন, আমাদের টিম কম্বিনেশনে সব রাইট হ্যান্ড (ডানহাতি) ব্যাটসম্যান। নিশ্চিতভাবে আপনারা ধরে নিতে পারেন সেখানেও সেই চমক রয়েছে, সেই কম্বিনেশনের একটা ভ্যারিয়েশন রয়েছে।’
মিডল অর্ডারে একজন বাঁহাতি ব্যাটসম্যান নিতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। তাদের স্কোয়াডে বেশিরভাগ ব্যাটারই ডানহাতি। তাই রাইট হ্যান্ড-লেফট হ্যান্ড কম্বিনেশন মেলাতে মিডল অর্ডারে একজন বাঁহাতি ব্যাটারকেই দলে নেবে রাজশাহী।
হান্নান সরকার বলেন, ‘শাহিবজাদা ফারহান উপরে, রাইট হ্যান্ড; শান্ত-তামিম তারা লেফট হ্যান্ড। তারপরে মাঝখানে কোনো লেফট হ্যান্ড নেই, ইয়াসির রাব্বি, মুশফিক, আপনি যদি ধরেন আকবর; সবাই কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। সো লেফট হ্যান্ড ব্যাটসম্যান কিন্তু একজন চমক রয়েছে, পরিচিত নাম, আননোন কেউ না।’
হান্নান সরকার আরও বলেন, ‘আপনারা জানেন আইএল টি-টোয়েন্টি চলছে। আইএল টি-টোয়েন্টির কারণে কিন্তু আমরা কিছু প্লেয়ারকে কিছু সময় পরে পাবো। যাদেরকে হয়তো…. স্বাভাবিকভাবে ২৬ তারিখ যদি খেলা শুরু হয়, কয়েকটা ম্যাচ পরে হয়তো আইএলের কিছু প্লেয়ার আমরা পাবো। সেখান থেকেও আমাদের একটা চমক থাকার সম্ভাবনা রয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।