ঢাকাFriday , 23 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসিকে রাজি করাতে নতুন পদক্ষেপ বিসিবির

BDKL DESK
January 23, 2026 4:47 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আইসিসি। তারপরও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি, ভারতে যাচ্ছেন না লিটন দাসরা। তবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে আনতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো রকম সুযোগ নেই। অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানানোর পরও বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অটল আছে।

বিসিবি সূত্রে জানা গেছে, নিজেদের অটল অবস্থানের কথা জানিয়ে আবারও আইসিসি বরাবর ই-মেইল করেছে বিসিবি। তাতে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে আইসিসি এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আর কিছু বলেনি। আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব। ফলে আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের দুই শহর—কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।